টেমেনোসের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্যসেবার নিরাপত্তা নিশ্চিতে টেমেনোস বাংলাদেশে ব্যবসা শুরু করবে। জেনেভার এই সফটওয়্যার প্রতিষ্ঠান ‘ফট্রেস ডেটা সার্ভিস’ (এফডিএস) বাংলাদেশের সঙ্গে অংশীদার হয়ে কাজ করবে। ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে ঘোষণাটি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেমেনোসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের এমডি মার্টিন ফ্রিক ও এফডিএেসর প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্র সেতিজোসো।
বিজ্ঞপ্তি