টেলিটক নিয়ে এল অনলাইন টেলিচার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক ইন্টারনেটে পে-পয়েন্টের মাধ্যমে অনলাইন টেলিচার্জ নামে নতুন একটি সেবা নিয়ে এসেছে।তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সূর্যমুখী দ্বারা পরিচালিত পে-পয়েন্ট (www.paypoint. com.bd) হচ্ছে ইন্টারনেটে লেনদেন সুবিধা প্রদানকারী একটি পোর্টাল।টেলিটকের গ্রাহকেরা ইন্টারনেটে পে-পয়েন্টের মাধ্যমে মোবাইল টপআপ করার সুবিধা পাবেন। পে-পয়েন্টে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিসা মাস্টার বা ডিবিবিএল নেক্সাস কার্ডের মতো যেকোনো ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে টেলিটক মোবাইল টপআপ করা সম্ভব।সূর্যমুখীর প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক বলেন, ‘আমাদের বিশ্বাস, এই অনলাইন সেবা তথ্যপ্রযুক্তি নিয়ে উৎসাহী ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করবে এবং গ্রাহকদের কাছে টেলিটককে আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরবে।’এ সেবা ব্যবহার করে টেলিটকের একজন গ্রাহক এক হাজার টাকা পর্যন্ত টেলিচার্জ এবং প্রতি ঘণ্টায় পাঁচটি লেনদেন করতে পারবেন।এই সেবাটি সারা বছর দিনরাত ২৪ ঘণ্টা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গ্রহণ করা যাবে। টেলিটক ও সূর্যমুখী—উভয় প্রতিষ্ঠানই বিশ্বাস করে, পে-পয়েন্ট টেলিচার্জ সেবা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। বিজ্ঞপ্তি।