টেলিটকের জন্য ৩০০ কোটি টাকার ঋণ সংগ্রহ করবে আইআইডিএফসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইআইডিএফসি লিমিটেড লিড অ্যারেঞ্জার বা প্রধান আয়োজনকারী হিসেবে টেলিটকের জন্য ৩০০ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণ সংগ্রহ করবে।এ ব্যাপারে টেলিটক বাংলাদেশ লিমিটেড ও আইআইডিএফসির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান এবং আইআইডিএফসি লিমিটেডের এমডি মো. আসাদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।এসময় টেলিটক বাংলাদেশের চেয়ারম্যান সুনীল কান্তি বোস ও প্রকল্প পরিচালক মো. গিয়াস উদ্দিন এবং আইআইডিএফসির চেয়ারম্যান এম মতিউল ইসলাম, অতিরিক্ত এমডি খলিলুর রহমান, স্ট্রাকচার্ড ফাইন্যান্স প্রধান খন্দকার শফিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।