টেলিটকের নতুন প্যাকেজ ‘একুশ’এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন একমাত্র মোবাইল ফোন কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড বাজারে ‘একুশ’ নামে নতুন একটি প্যাকেজ নিয়ে আসছে। প্যাকেজটির উদ্বোধন উপলক্ষে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, একুশ প্যাকেজে রয়েছে নয়টি এফএনএফ, বর্তমানের চেয়ে আট ভাগের এক ভাগ খরচে ইন্টারনেট ব্যবহার এবং যেকোনো পরিমাণ রিচার্জে মাসে বিনা মূল্যে ৩০০টি এসএমএস পাঠানোর সুবিধা।এ ছাড়া প্যাকেজে সব এফএনএফ ও অফ-পিক আওয়ারে টেলিটক নম্বরে প্রতি মিনিট ২৫ পয়সায় এবং অন্য যেকোনো অপারেটরের নম্বরে প্রতি মিনিট ৬৫ পয়সায় কথা বলার সুযোগ রয়েছে। এতে আরও বান্ডল জিপিআরএস-সুবিধা। যেমন—১. মাসিক বান্ডল-২৫০ টাকা/১ গিগাবাইট এবং ২. দৈনিক বান্ডল-০৮ টাকা/১০ মেগাবাইট।অনুষ্ঠানে বলা হয়, টেলিটক বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে সর্বনিম্ন কলরেট নিয়ে জনগণকে উত্তরোত্তর সেবা দিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় বিশেষ করে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে টেলিটক ‘একুশ’ শীর্ষক প্যাকেজটি নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।