টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণ তদন্তে গতকাল সোমবার টেলিযোগাযোগ মন্ত্রণালয় চার সদস্যের ও টেলিটক কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গত রোববার সকাল সাতটা থেকে রাত পৌনে দুইটা পর্যন্ত টেলিটকের গ্রাহকেরা টেলিযোযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। টেলিটকের মহাব্যবস্থাপক (মার্কেটিং) হাবিবুর রহমানের নেতৃত্বে এক কমিটিতে রয়েছেন উপমহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মো. মোকাদ্দম এবং উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. তৌহিদ। কমিটিকে চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। অন্য তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব এম রফিকুল ইসলাম; সদস্য: বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কমিশনার মল্লিক সুধীর চন্দ্র, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এস এম খবীরুজ্জামান এবং মন্ত্রণালয়ের উপসচিব মো. হালিম।