বাংলাদেশের দুই তরুণ নরওয়েতে চতুর্থ টেলিনর ইয়ুথ ফোরামের (টিওয়াইএফ) চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন রাফসান শাবাব খান ও রামিম আহমেদ। নরওয়েভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর আয়োজিত টিওয়াইএফ প্রতিযোগিতার ২৬ তরুণের অন্যতম হিসেবে তাঁরা এ অনুষ্ঠানে অংশ নেবেন। একই সঙ্গে তাঁরা নরওয়ের রাজধানী অসলোতে এবারের নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রযুক্তির ব্যবহার করে সামাজিক নানা সমস্যা সমাধানে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে টেলিনর গ্রুপ ও নোবেল পিস সেন্টারের যৌথ উদ্যোগ এই টিওয়াইএফ। টেলিনরের কার্যক্রম আছে এমন ১৩টি দেশ থেকে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণেরা এতে অংশ নেবেন। টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কে বলেন, ‘যেসব তরুণের ধারণা, উদ্যম ও সামাজিক নৈতিকতা আছে, তাঁদের ওপর আমরা আস্থা রাখি।’
বিজ্ঞপ্তি