প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব টেলিভিশন দিবস-২০১৬ উপলক্ষে গত সোমবার রাজধানীর বাগিচা রেস্তোরাঁয় মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের আয়োজনে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘রাষ্ট্র-সরকার গণমাধ্যমের শত্রু নয় এবং গণতন্ত্র ও গণমাধ্যম হাত ধরাধরি করে চলে।’ বৈঠকে ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির প্রধান নির্বাহী এম এম বাদশাহ্। বিএসবি ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এবং লায়ন্স গভর্নর লায়ন এম কে বাশারের সভাপতিত্বে এই বৈঠকে আরও বক্তব্য দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেন, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি