টোকিও বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক বেঙ্গল স্টাডিজ কংগ্রেস সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শেষ হলো চতুর্থ আন্তর্জাতিক বেঙ্গল স্টাডিজ কংগ্রেস। দুদিনের সম্মেলনের শেষ দিনে দুটি সেশন পরিচালনা করেন উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজ ফ্যাকাল্টিতে সমকালীন বাংলা সাহিত্য-১-বিষয়ক আলোচনায় সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান বক্তা ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী। দুপুরে সমকালীন বাংলা সাহিত্য-২-বিষয়ক আলোচনায় সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির সহ-উপাচার্য ডক্টর ইয়াসমীন আরা লেখা। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক তপধীর ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।