টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের উদ্যোগে শুক্রবার ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নাসির আহমেদ।কর্মশালায় টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বিভিন্ন দিক ও বাস্তবায়নের কৌশল ব্যাখ্যা করা হয়। এ ছাড়া সরবরাহ ব্যবস্থাপনা ও আইএসও সনদপত্রের বিভিন্ন দিক আলোচনা করা হয়।কর্মশালায় বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।