টোটাল ব্র্যান্ড লুব্রিকেন্টের সর্বোচ্চ বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বাজারজাত করা টোটাল ব্র্যান্ড লুব্রিকেন্টের গত বছরের সর্বোচ্চ বিক্রয়কারী এজেন্ট এবং ফিলিং স্টেশন ডিলারদের মধ্যে সম্প্রতি পুরস্কার বিতরণ করা হয়েছে।কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের (টিএসআই) সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ডিলার ও এজেন্ট উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কোম্পানির সারা দেশের সর্বোচ্চ পরিমাণ টোটাল ব্র্যান্ড লুব্রিকেন্ট বিক্রয়কারীদের মধ্যে ১২ জন ডিলার/এজেন্টকে পুরস্কার হিসেবে ঢাকা-ব্যাংকক-ঢাকা পথের বিমান টিকিট ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শামসুদ্দোহা। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের (টিএসআই) পরিচালক সৈয়দ রুহুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমান এবং পদ্মা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক (অর্থ) হেলাল আহমেদ চৌধুরী। সভায় পদ্মা অয়েল কোম্পানির বিক্রয় উপমহাব্যবস্থাপক কফিল উদ্দিন মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।