টোটালগ্যাসের নতুন বিক্রয় কার্যক্রম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সভিত্তিক তেল কোম্পানি টোটাল বাংলাদেশে টোটালগ্যাস এলপি গ্যাসের পরিবেশক, ডিলার ও ব্যবহারকারীদের জন্য ‘মেহমান অফার’ শীর্ষক একটি বিক্রয় কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পিভি সুব্রামানিয়াম।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির মহাব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করলে টোটালগ্যাসের পরিবেশকেরা যেমন বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন, তেমনি ডিলাররাও বিভিন্ন রকম নিশ্চিত পুরস্কার পাবেন। এ ছাড়া টোটালগ্যাসের রেজিস্টার্ড গ্রাহকদের মধ্যে প্রতিদিনই ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।বর্তমানে সারা দেশে টোটালগ্যাসের তিন লাখ আবাসিক, শিল্পকারখানা ও বাণিজ্যিক গ্রাহক রয়েছে। বিজ্ঞপ্তি।