ট্যাকেসশন সমিতির নতুন কমিটি
কর কমিশনার এম এ কাদের সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস (ট্যাকেসশন) অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। মহাসচিব নির্বাচিত হন অতিরিক্ত কর কমিশনার মো. আবদুল বাতেন।কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক মো. আলাউদ্দিন, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার আবদুর রাজ্জাক ও কর কমিশনার লিয়াকত আলী খান সমিতির সহসভাপতি; কর কমিশনার মেফতাহ উদ্দিন খান কোষাধ্যক্ষ; এবং অতিরিক্ত কর কমিশনার এম এম ফজলুল হক আরিফ ও যুগ্ম কর কমিশনার আলমগীর হোসেন যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।সম্প্রতি সমিতির বার্ষিক সাধারণ সভায় তাঁদের ২০১১-১২ সাল মেয়াদের জন্য নির্বাচিত করা হয়। এতে সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী প্রচার ও প্রকাশনা, মো. বজলুল করিম ভূইয়া ক্রীড়া ও সাংস্কৃতিক, সৈয়দ মোহাম্মদ আবু দাউদ গবেষণা, সৈয়দ জাকির হোসেন দপ্তর, ফজলে আহাদ কায়সার সহ-প্রচার ও প্রকাশনা, জেহাদ উদ্দিন সহ-গবেষণা, মো. মনিরুজ্জামান সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক এবং কাজী আবু মো. ফয়সাল সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হন।কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ আমিনুল করিম, কর কমিশনার শাহজাহান, কালিপদ হালদার, মাহবুবুর রহমান, রওশন আরা বেগম, আলমগীর হোসেন ও আজমল কবির; অতিরিক্ত কর কমিশনার নাহার ফেরদৌসী বেগম, আ জা মু জিয়াউল হক, এ কে বোরহান উদ্দিন, সেলিম আফজাল, আতিয়ান নাহার, সোয়ায়েব আহমেদ ও রেজাউল করিম চৌধুরী; যুগ্ম কর কমিশনার এস এম জাহাঙ্গীর আলম, আবু মো. কামরুল হাসান ও লুৎফুল আজিম; উপকর কমিশনার মুহতাসিবুর রহমান খান, সুবর্ণা চৌধুরী, মোহাম্মদ মাহমুদুজ্জামান, রুনা লায়লা, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান, মোল্লা সালেহীন সিরাজ ও রোকসানা তাবাসসুম; এবং সহকারী কর কমিশনার মোহাম্মদ তারিক ইকবাল, নাফিসা নূর তালুকদার ও এ কে এম শাহাদাৎ হোসেন। বিজ্ঞপ্তি।