ট্যাক্স গাইড প্রকাশ করেছে ডিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যাক্স গাইড ২০১৩-১৪ প্রকাশ করেছে ডিসিসিআই।
ট্যাক্স গাইড ২০১৩-১৪ প্রকাশ করেছে ডিসিসিআই।

ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে কর দিতে উৎসাহী করতে প্রতিবছরের মতো এবারও ‘ট্যাক্স গাইড ২০১৩-১৪’ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই ফাউন্ডেশন ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন আজ মঙ্গলবার এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান, ঊর্ধ্বতন সহসভাপতি নেসার মাকসুদ খান, সহসভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক হায়দার আহমদ খান, মো. শোয়েব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করসংক্রান্ত বিষয়ে সহায়তা দিতে ঢাকা চেম্বার দীর্ঘদিন ধরে এ গাইড প্রকাশ করে আসছে। আয়কর, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে সর্বশেষ সংশোধন এবং সংযোজন এই বইয়ে সন্নিবেশিত হয়েছে।

এ ছাড়া ব্যবসায়ী উদ্যোক্তা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি এবং অন্য ব্যবসায় সংগঠনগুলোর সহায়তার জন্য এই গাইডে বিভিন্ন সিডিউল এবং এসআরওর তথ্য প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।