ট্যাক্স গাইড প্রকাশ করেছে ঢাকা চেম্বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও ট্যাক্স গাইড ২০১২-১৩ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।আয়কর, আমদানিশুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে সর্বশেষ সংশোধনী এবং সংযোজন অন্তর্ভুক্ত করে চলতি ২০১২-১৩ অর্থবছরের উপযোগী করে এ গাইডটি তৈরি করা হয়েছে।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম গতকাল বৃহস্পতিবার মতিঝিলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে কর দিতে উৎসাহী করতে বাজেট তৈরির পর ঢাকা চেম্বার কর গাইড প্রকাশ করে থাকে। বইতে বিভিন্ন তফসিল ও প্রজ্ঞাপন রাখা হয়েছে। ট্যাক্স গাইডটি ঢাকা চেম্বারের সদস্যদের বিনা মূল্যে দেওয়া হবে। অন্যরা সংগঠনের কার্যালয় থেকে ২০০ টাকা দিয়ে এটি কিনতে পারবেন। বিজ্ঞপ্তি।