ট্যানারি স্থানান্তরে ব্যাংকঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের চামড়াশিল্প নগরে কারখানা বা ট্যানািরগুলো স্থানান্তরের ক্ষেত্রে কিছু ব্যাংকঋণ সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার প্রেরণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৮ সালের মে মাসেই এ বিষয়ে কিছু সুবিধা প্রদান করা হয়েছিল। তবে যেসব ট্যানারি ব্যাংকঋণ সমস্যায় রয়েছে, সেসব ট্যানািরর জন্য কিছু বিশেষ সুবিধা প্রদান করা হবে।
সার্কুলারে বলা হয়েছে, যেসব ট্যানারি সাভারে স্থানান্তর পর্যায়ে রয়েছে বা স্থানান্তর হয়ে গেছে, সেসব ট্যানািরর অনিয়মিত ঋণ ব্লক হিসাবে স্থানান্তর, মরেটরিয়াম-সুবিধা প্রদান ও ঋণের জন্য নমনীয় পরিশোধ সূচি নিরূপণ করা যাবে। ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণের জন্য এক বছরের মরেটরিয়াম-সুবিধা প্রদান ও পরবর্তী সর্বোচ্চ আট বছর পরিশোধ সময়কাল হিসেবে বিবেচনা করা যাবে।
এতে আরও বলা হয়েছে, ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণের ওপর ১০ শতাংশ অথবা তহবিল ব্যয়ের হার এ দুয়ের মধ্যে যেটি কম সে হারে সুদ আদায়যোগ্য হবে। এ ধরনের ঋণের প্রযোজ্য ক্ষেত্রে অনারোপিত সুদ, স্থগিত সুদ খাতে রক্ষিত সুদ ও দণ্ড সুদ সম্পূর্ণ বা আংশিক মওকুফ করা যাবে। তবে মূল ঋণ এবং মামলার খরচ মওকুফ করা যাবে না।
রপ্তানি বাণিজ্যে নিয়োজিত ট্যানািরগুলোর ঋণ পুনঃ তফসিল ও নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রচলিত এককালীন পরিশোধ (ডাউন পেমেন্ট) শিথিল করার বিষয়টি ব্যাংকের পর্ষদ বিবেচনা করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজনে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা যেতে পারে।
সার্কুলার অনুসারে, ব্লক ঋণ হিসেবে স্থানান্তরিত বা পুনঃ তফসিলকৃত ঋণ রপ্তানি বিল থেকে সমন্বয় করা যেতে পারে। তবে রপ্তানি বিল থেকে ঋণের কিস্তি পরিশোধ সম্ভব না হলে ঋণগ্রহীতা নিজস্ব উৎস থেকে তা পরিশোধ করবে।
নির্ধারিত সময়ে ঋণ আদায় না হলে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে এবং ব্যাংক তার প্রচলিত নিয়মে ঋণ আদায় নিশ্চিত করবে।
সার্কুলারে বলা হয়েছে, নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত ঘাটতি থাকলে গ্রাহক নতুন জামানত প্রদান করবে। এ ছাড়া, ট্যানারিশিল্প প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান বন্ধকি সম্পত্তির বিপরীতে সমমূল্যের সহায়ক জামানত প্রদান করা হলে বন্ধকি সম্পত্তি ছাড় করা যাবে।
ইতিমধ্যে যেসব ট্যানািরর বিরুদ্ধে মামলা রয়েছে সেগুলো সোলেনামার (আপস বণ্টন) ভিত্তিতে নিষ্পত্তি করা যেতে পারে।
স্থানান্তরিত বা স্থানান্তরাধীন ট্যানািরগুলোর যেসব ঋণ হিসাব ইতিমধ্যে পুনঃ তফসিলকরণ হয়েছে, সেসব ঋণ হিসাবের জন্যও এ সুবিধা প্রযোজ্য বিবেচনা করা যাবে।
সার্কুলার জারির ছয় মাসের মধ্যে ঋণগ্রহীতাকে ট্যানারি কারখানা সাভারের চামড়াশিল্প নগরে স্থানান্তর বা স্থানান্তর কার্যক্রম শুরুর পক্ষে প্রমাণাদি, প্রাসঙ্গিক কাগজাদিসহ সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। এই কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের সন্তুষ্টি সাপেক্ষে এ সুবিধাদি প্রযোজ্য বিবেচিত হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও পাদুকা রপ্তানিকারক সমিতির সভাপতি আবু তাহের এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, ‘আমরা ১২ বছরের জন্য চেয়েছিলাম। কিন্তু দেওয়া হয়েছে আট বছর। আর এক বছর ছাড়ের (গ্রেস পিরিয়ড) সময় রাখা হয়েছে। তার পরও আমরা এ সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছি।’ তিনি যত দ্রুত সম্ভব ঋণ বিতরণ করার জন্য ব্যাংকগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানান।