ট্যানারিতে ৮ ঘণ্টা কর্মবিরতি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির নিরাপত্তা ও প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য-তহবিল চালু, সাভার চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের বাসস্থান, হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন মানবিক সুবিধা নিশ্চিত করার দাবিতে আজ রোববার ঢাকার হাজারীবাগে ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন এ খাতের শ্রমিকেরা। গতকাল শনিবার ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব দাবিতে গতকাল তাঁরা হাজারীবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। আজ কর্মবিরতি পালিত হবে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত।