ট্যানারির জন্য চট্টগ্রামে এসইজেড দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের দাবি করেছেন সেখানকার ব্যবসায়ীরা।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে গতকাল রোববার চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ট্যানারি শিল্পসংশ্লিষ্টদের এক মতবিনিময় সভায় এ দাবি ওঠে। চট্টগ্রাম সার্কিট হাউসে সভাটি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ এবং ট্যানারি শিল্প মালিক, ক্ষুদ্র পাদুকা শিল্প ও চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে বেজা জানায়।
সভায় বেজা চেয়ারম্যান পবন চৌধুরী চট্টগ্রামে চামড়া খাতের জন্য আলাদা শিল্পাঞ্চল তৈরির আশাবাদ ব্যক্ত করেন।