ট্যারিফ কমিশনের নামকরণ হচ্ছে ট্রেড কমিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ট্যারিফ কমিশনকে ট্রেড কমিশন নামকরণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা ও কর্মউদ্যোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের সভাকক্ষে নবনিযুক্ত কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এ কথা বলেন। বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য ওয়াসী উদ্দিন আহমেদ, যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান এবং নবীন কর্মকর্তাদের মধ্যে দুজন গবেষণা কর্মকর্তা বক্তৃতা করেন। তথ্য বিবরণী।