ট্যুরিজম বোর্ডের নতুন সিইও আলীম উদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন সরকারের যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।আলীম উদ্দিন ১৯৮৪ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। চাকরি-জীবনে তিনি দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং প্রশিক্ষণসহ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও পর্যটন মেলায় অংশগ্রহণ করেন। গত ২১ নভেম্বর তিনি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব (পর্যটন) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বাসস।