প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডকে ইন্টারন্যাশনাল ট্রফি ফর কোয়ালিটি পুরস্কারে ভূষিত করেছে আন্তর্জাতিক ব্যবসা সংগঠন গ্লোবাল ট্রেড লিডারস ক্লাব। গত সোমবার ফ্রান্সের প্যারিসের একটি হোটেলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের উপস্থিতিতে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলীর কাছে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন গ্লোবাল ট্রেড লিডারস ক্লাবের সেক্রেটারি জেনারেল রিকার্ডো রসে লোপেজ। বিজ্ঞপ্তি