ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত রোববার থেকে সারা দেশে ট্রাকে করে কম দামে চারটি পণ্য বিক্রি শুরু করেছে।
পণ্যগুলো হলো চিনি, বোতলজাত সয়াবিন তেল, মসুর ডাল (নেপালি ও তুরস্ক-কানাডার) এবং পাম তেল। টিসিবির ট্রাক থেকে ক্রেতারা প্রতি কেজি চিনি ৪৩ টাকা, সয়াবিন তেল ১০৭ টাকা, নেপালি মসুর ১০৩ টাকা ও তুরস্ক-কানাডার ডাল ৬৫ টাকা এবং পাম তেল ৭৫ টাকায় কিনতে পারবেন।
টিসিবি গতকাল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে সংস্থাটি বলেছে, একজন ভোক্তা একসঙ্গে চার কেজি চিনি, পাঁচ লিটার তেল ও তিন কেজি মসুর ডাল কিনতে পারবেন।
ঢাকায় ২৬টি, চট্টগ্রামে ১০টি ও অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং বাকি সব জেলা সদরে দুটি করে ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে।