ট্রাক্টর কারখানা স্থাপনে আগ্রহ বেলারুশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকার কিংবা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ট্রাক্টর কারখানা স্থাপনে আগ্রহী বেলারুশ।
বেলারুশ সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সম্প্রতি এক বৈঠকে দেশটির শিল্প উপমন্ত্রী এই আগ্রহের কথা জানান। এ সময় বেলারুশের শিল্পমন্ত্রী এবং সেই দেশ ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সফররত ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বেলারুশের শিল্প উপমন্ত্রী জানান, তাঁর দেশ পৃথিবীর ১২০টি দেশে ট্রাক্টর রপ্তানি করে।
ঢাকায় শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।