ট্রানজিট ও তিস্তা চুক্তি চলতি বছরেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের মধ্যে চলতি ২০১১ সালেই ট্রানজিট ট্রানশিপমেন্ট, চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যবহার এবং তিস্তার পানি বণ্টন চুক্তি হবে বলে আশা করছে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।এমন আশা করার যুক্তি হিসেবে আইবিসিসিআই বলেছে, বহু দিন পর প্রায় সব রাজনৈতিক দল দেশের স্বার্থের কথা ভেবে একই কাতারে এসে দাঁড়িয়েছে। এটি একটি বিরল ঘটনা এবং এই ঘটনা আগামী দিনের চলার জন্য বড় শক্তি হয়ে থাকবে। গতকাল রাজধানীর একটি হোটেলে দুই দেশের প্রধানমন্ত্রীর সফর ও যৌথ বিবৃতিতে ব্যবসায়ীদের ওপর প্রভাব-সম্পর্কিত এক মতবিনিময় সভায় এ কথা জানায় আইবিসিসিআই। সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।আইবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের মাঝখানের দেড় বছরে অনেকগুলো ইতিবাচক দিক প্রতিষ্ঠা পেয়েছে। এগুলো হচ্ছে, বাংলাদেশ-নেপালে রেলগাড়ির মাধ্যমে সার রপ্তানি, বাংলাদেশকে দেওয়া ভারতের প্রতিশ্রুতি অনুযায়ী রহনপুর-সিঙ্গাবাদ রেল ট্রানজিট, ফেনী বিলোনিয়া এবং বাংলাবান্ধার ফুলবাড়িয়া নতুন স্থলবন্দর চালু, কালিয়ামারী-কালাইরহাটে সীমান্ত হাট চালু, এক বিলিয়ন ডলার ঋণের মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার অনুমোদন, আখাউড়া-আগরতলা রেলসংযোগের প্রাথমিক কাজ সম্পন্ন, নতুন করে ২০ লাখ পিস তৈরি পোশাক পণ্য রপ্তানির সুযোগ, বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর হঠা ৎ চাপিয়ে দেওয়া কর ভারত কর্তৃক প্রত্যাহার ইত্যাদি।মনমোহন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে গেছেন বলেও আইবিসিসিআইয়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমবারের মতো বস্ত্র খাতের ৪৬ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। এ ছাড়া পশ্চিম ভারতীয়দের সহজে বাংলাদেশি ভিসা দেওয়ার জন্য মুম্বাইয়ে ডেপুটি হাইকমিশন অফিস খোলা, ৫০০ মেগাওয়াট বিদ্যু ৎ দেওয়ার অঙ্গীকার করেছেন মনমোহন।যে ৪৪০টি পণ্য এখনো স্পর্শকাতর তালিকার মধ্যে রয়েছে, অতি তাড়াতাড়ি তা সরিয়ে ফেলার অনুরোধ জানিয়ে মাতলুব আহমাদ বলেন, ‘ভারত সারা বিশ্ব থেকে ৩৫ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করে, বাংলাদেশ তার থেকে আশা করে মাত্র পাঁচ বিলিয়ন।’আইবিসিসিআই সভাপতি আরও বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগ করতে দেওয়ার সময় এসেছে। এতে ভারতেরই কাঁচামাল ব্যবহার করে এসব অঞ্চলে শিল্প গড়ে তোলা যাবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে বলে তিনি আশাবাদী।