ট্রান্সকম ইলেকট্রনিকস-এনসিসি ব্যাংকের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রান্সকম ইলেকট্রনিকস এবং ট্রান্সকম মোবাইলের পণ্যে কিস্তি সুবিধা এখন থেকে এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রান্সকম ইলেকট্রনিকসের সব আউটলেটে এ সুবিধা পাওয়া যাবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের উপস্থিতিতে ব্যাংকের হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম, ট্রান্সকম ইলেকট্রনিকসের সহকারী মহাব্যবস্থাপক শিবপদ রায় এবং ট্রান্সকম মোবাইলের সিনিয়র ম্যানেজার মাহমুদুল হক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।