ট্রান্সকম ইলেকট্রনিকস ও সিটিস্কেপের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক ও সংযোজনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড পরিবেশবান্ধব বহুতল ভবন সিটিস্কেপ টাওয়ারে এয়ারকন্ডিশনিং সিস্টেম সরবরাহ ও স্থাপন করতে যাচ্ছে।
এ ব্যাপারে ট্রান্সকম ইলেকট্রনিকস ও সিটিস্কেপ টাওয়ারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সিটিস্কেপ ইন্টারন্যাশনালের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকসের প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক ও সিটিস্কেপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সরোয়ারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।