ট্রান্সকম ইলেকট্রনিকস গ্রি ব্র্যান্ডের এসির পরিবেশক হলো
দেশের অন্যতম ইলেকট্রনিকস পণ্য সংযোজনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড এবার বিশ্বখ্যাত গ্রি ব্র্যান্ডের তৈরি বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহার্য এয়ারকন্ডিশনারের (এসি) পরিবেশক মনোনীত হয়েছে।চীনে গ্রি-এর প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকসকে বাংলাদেশে গ্রি ব্র্যান্ডের এসির পরিবেশক মনোনীত করার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের করপোরেট ও প্রজেক্ট সেলস বিভাগের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আলি রায়হান এবং গ্রি জুনহাই চায়নার সহকারী বিক্রয় পরিচালক রিকি ইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ট্রান্সকম ইলেকট্রনিকস ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে গ্রি-এর সাথে অরিজিনাল ইক্যুইপমেন্ট পার্টনার হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এসি বা শিল্প-প্রতিষ্ঠানের ব্যবহার্য এসির ব্যবসা শুরু করে। বিজ্ঞপ্তি।