ট্রান্সকম ইলেকট্রনিকসের পরিবেশক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্যের সরবরাহ এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের পরিবেশক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির পরিবেশকেরা যোগ দেন।সম্মেলনে অন্যান্যের মধ্যে কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, অর্থ ও হিসাব বিভাগের প্রধান হাবিবুর রহমান মোল্লা এবং জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আবদুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।