ট্রান্সকম ও এনার্জিজার এভারেডি ব্যাটারির বিপণন শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড সম্প্রতি এনার্জিজার মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকার সঙ্গে যৌথ উদ্যোগে দেশের বাজারে বৈশ্বিক ব্যাটারি ব্র্যান্ড এভারেডির বিপণন কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে ট্রান্সকমের সম্মেলন কক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্বব্যাপী এভারেডি ব্যাটারির ১১০তম বর্ষপূর্তির পরিস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনার্জিজারের দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিক্রয় ব্যবস্থাপক তৈমুর লোধি, ট্রান্সকম ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক জাহিদ হুসেন উপস্থিত ছিলেন।জাহিদ হুসেন বলেন, ট্রান্সকম ভোক্তাদের সেরা মানের পণ্য-সেবা প্রদানে বিশ্বাস করে। বিজ্ঞপ্তি।