ট্রান্সকম ও বেস্ট ওয়েস্টার্নের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম ইলেকট্রনিকস কক্সবাজারে অবস্থিত হোটেল বেস্ট ওয়েস্টার্নে গ্রি ব্র্যান্ডের মাল্টি ভিআরএফ ৯৬৭ টন কমার্শিয়াল এসি (এয়ারকন্ডিশনার) সরবরাহ ও স্থাপন করবে। এ ব্যাপারে সম্প্রতি হোটেল বেস্ট ওয়েস্টার্নের স্বত্বাধিকারী কোরাল রিফ প্রপার্টিজের এবং ট্রান্সকম ইলেকট্রনিকসের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক জাফরুল আলম খান, অর্থ ও হিসাব উপমহাব্যবস্থাপক শাকিল চৌধুরী, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আলী রায়হান এবং কোরাল রিফের নির্বাহী পরিচালক রশিদ আহমেদ, পরিচালক (পরিচালন) মোবারক হোসেন, অর্থ পরিচালক মো. সাইফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।