ট্রান্সকম কেব্লসের আইএসও সনদ লাভ
ট্রান্সকম কেব্লস লিমিটেডের ঢাকার মহাখালীর হেড অফিসে সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ট্রান্সকম কেব্লস লিমিটেডকে আইএসও সনদ (৯০০১:২০০৮) প্রদান করা হয়। মোডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডাইরেক্টর আতাউর রহমান খান এই সনদ হস্তান্তর করেন।অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, বাংলাদেশ ল্যাম্পের চিফ অপারেটিং অফিসার হাবিবুর রহমান মোল্যা, ট্রান্সকম কেব্লস লিমিটেডের জাতীয় বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আহসান আহমেদ চৌধুরী এবং কারখানার ব্যবস্থাপক সাব্বির আহম্মেদসহ ট্রান্সকম লাইটিং ডিস্ট্রিবিউশন ও ট্রান্সকম কেব্লস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ট্রান্সকম কেব্লসের পিভিসি ইনস্যুলেশন, এক্সএলপিই ইনস্যুলেশন এবং কন্ডাক্টরের উৎপাদনের উৎকর্ষ, বিক্রয়, বিপণন এবং সঠিক পরিবেশনার দিক বিবেচনা করে এই সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।