ট্রান্সকম ডিজিটাল এখন জিগাতলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম ডিজিটালের ৩৯তম আউটলেট বা শাখা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ধানমন্ডির জিগাতলায় উদ্বোধন করা হয়।ট্রান্সকম ডিজিটালের বিজনেস প্রধান জাফরুল আলম খান এটি উদ্বোধন করেন। এ সময় আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মাসুদ রানাসহ ট্রান্সকম ডিজিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য এক লাকি ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য গ্রাহকদের ট্রান্সকম ডিজিটালের জিগাতলা শাখা থেকে সরবরাহকৃত একটি কুপন পূরণ করে এখানেই জমা দিতে হবে।লাকি ড্র বিজয়ীরা ফিলিপসের ২১ ইঞ্চি রঙিন টিভি, ওয়ার্লপুল মাইক্রোওয়েভ ওভেন, স্যামসাং মোবাইল ফোন, ট্রান্সটেক মিনি ডিভিডি হোম থিয়েটারসহ বিভিন্ন পুরস্কার পাবেন। ড্র অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। বিজ্ঞপ্তি।