ট্রান্সকম ডিজিটাল ক্রেতাদের দেবে ফ্রি এসি ক্লিনিং সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে গরমে এসিকে সূর্যের তাপের সঙ্গে সঠিকভাবে লড়াই করে আরামদায়ক ঠান্ডা বাতাস দিতে সক্ষম করতে ট্রান্সকম ডিজিটাল নিয়ে এল তাদের এসি ক্রেতাদের জন্য দারুণ এক অফার। অফারের নাম ‘ফ্রি প্রফেশনাল এসি ক্লিনিং সার্ভিস।’

ট্রান্সকম ডিজিটালের উদ্দেশ্য সর্বদা সেরা গ্রাহকসেবা, সেরা মানের ইলেকট্রনিকস এবং বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের এপ্লায়েন্স সরবরাহ করা। ট্রান্সকম ডিজিটাল তাদের বিদ্যমান এসি গ্রাহকদের ‘ফ্রি এসি ক্লিনিং সার্ভিস’ প্রদান করবে ১ মার্চ হতে ৭ মার্চ পর্যন্ত। প্রথম ৫০০ জন রেজিস্টার্ড কাস্টমার এ সুযোগ পাবেন। রেজিস্ট্রারের জন্য ডায়াল করতে হবে ‘১৬২১২’ এ।

ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের ডিরেক্টর অপারেশনস ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, এ পদক্ষেপ নিতে পেরে আমরা খুবই আনন্দিত, যা আমাদের গ্রাহকদের আরাম এবং সন্তুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য এই ধরনের সেবা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব।

রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন https://transcomdigital. com/free-ac-cleaning-service-2