প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিকস রিটেইল চেইন ট্রান্সকম ডিজিটাল এ বছর নিয়ে এল ট্রান্সটেক ইনভার্টার এয়ার কন্ডিশনার। সম্প্রতি ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ট্রান্সটেকের ইনভার্টার সিরিজ এয়ার কন্ডিশনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, হেড অব বিজনেস ঈয়ামিন শরীফ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ট্রান্সটেক ইনভার্টার এয়ার কন্ডিশনারে পাওয়া যাবে গরমের সময় ঠান্ডা এবং শীতে গরম বাতাস। এর ডাবল লেয়ার কন্ডেনসার রুমের গরম বাতাস দ্রুত ঠান্ডা করবে। বিজ্ঞপ্তি