প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলেকট্রনিকস রিটেইল চেইন ট্রান্সকম ডিজিটালে শুরু হয়েছে ইনভার্টার এসি কার্নিভ্যাল। ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব বিজনেস ঈয়ামিন শরীফ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। তিনি বলেন, ‘ক্রেতাদের চাহিদা আর বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে আমরা বিশ্বমানের নতুন ইনভার্টার এসির মডেল নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী—এসব আধুনিক ইনভার্টার এসি দেশের সার্বিক বিদ্যুৎ সাশ্রয়ে একটি কার্যকর পদক্ষেপ হবে এবং একটি সবুজ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।’ বিজ্ঞপ্তি