প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলেকট্রনিকস রিটেইল চেইন ট্রান্সকম ডিজিটালের শোরুম এখন ঢাকার ধানমন্ডির শংকরে। সম্প্রতি এই ফ্ল্যাগশিপ শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর আরশাদ ওয়ালিউর রহমান এবং স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন। এ সময় ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, হেড অব বিজনেস ঈয়ামিন শরীফ চৌধুরী এবং স্যামসাংয়ের ইলেকট্রনিকস বিজনেস হেড ফিরোজ মোহাম্মদ উপস্থিত ছিলেন। এই শোরুমে রয়েছে স্যামসাংয়ের এক্সক্লুসিভ জোন। এ ছাড়া ক্রেতারা হিটাচি, ওয়ার্লপুল, প্যানাসনিক, ফিলিপস এবং ট্রান্সটেকের পণ্য পাবেন। ক্রেতারা ১৬২১২ নম্বরে কল করে ওয়ানস্টপ সার্ভিস এবং www.transcomdigital.com ক্লিক করে অনলাইনেও পণ্য কিনতে পারবেন। বিজ্ঞপ্তি