ট্রান্সকম নিয়ে এল হিটাচি ব্র্যান্ডের রেফ্রিজারেটর

ট্রান্সকম ডিজিটাল দেশের বাজারে হিটাচি ব্র্যান্ডের ‘মেড ইন জাপান’ সিরিজের সর্বাধুনিক মডেলের রেফ্রিজারেটর নিয়ে এসেছে। এসব রেফ্রিজারেটর বেশ আকর্ষণীয় দামে বিক্রি হচ্ছে।
ক্রেতারা হিটাচি রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ১৪টি ব্যাংকের ক্রেডিট কার্ডে ছয় মাস পর্যন্ত বিনা সুদে কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা পাচ্ছেন। সেই সঙ্গে আছে বাসায় বিনা মূল্যে পণ্য পৌঁছে দেওয়া ও ইনস্টলেশন বা স্থাপনের সুবিধা। প্রতিটি পণ্যেই রয়েছে হিটাচি-জাপানের অরিজিনাল ওয়ারেন্টি বা সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।
ট্রান্সকম ডিজিটালের ঢাকার গুলশান-১ শোরুমে সম্প্রতি হিটাচি রেফ্রিজারেটরের বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হিটাচির ইয়শিউকি উই ও ঈশ্বরদাস পারকাশ এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী, অর্থ ও হিসাব মহাব্যবস্থাপক শাকিল চৌধুরীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।