ট্রান্সকম বেভারেজ-পেনিনসুলা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম বেভারেজ-পেনিনসুলা চুক্তি
ট্রান্সকম বেভারেজ-পেনিনসুলা চুক্তি

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এবং পেনিনসুলা চিটাগাং লিমিটেডের মধ্যে সম্প্রতি এক্সক্লুসিভ বেভারেজ পার্টনারশিপ চুক্তি সই হয়। এতে প্রতিনিধিত্ব করেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) আসরার আলম এবং পেনিনসুলা চিটাগাং লিমিটেডের জেনারেল ম্যানেজার মোসতাক লুহার।
এ ছাড়া এতে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ইউনিট সেলস ম্যানেজার (চট্টগ্রাম) এস এ টি সাকিব, টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার (চট্টগ্রাম) মুশফিকুর রহমান, পেনিনসুলা চিটাগাং লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. হাসানুল ইসলাম প্রমুখ।
পেনিনসুলা চিটাগাং লিমিটেড ক্যাটারিং এবং হোটেলভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান। আর ট্রান্সকম বেভারেজেস লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক কোমল পানীয় ব্র্যান্ড পেপসি, সেভেন আপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, স্লাইস, পেপসি ডায়েট, সেভেন আপ লাইট, অ্যাকুয়াফিনা এবং ক্লাব সোডার প্রস্তুত ও বিতরণকারী।
উল্লেখ্য, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্র্যান্ড সেভেন আপ ২০১৫ সালে টানা ষষ্ঠবারের মতো বাংলাদেশের সেরা বেভারেজ ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। বিজ্ঞপ্তি।