ট্রান্সকম বেভারেজেস ও থাই ন্যাশনসের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রান্সকম বেভারেজেস লি. (পেপসি) ও থাই ন্যাশনসের মধ্যে বিশেষ বেভারেজ পার্টনারশিপ চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ট্রান্সকম বেভারেজেসের ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান এবং থাই ন্যাশনসের পক্ষে চেয়ারপারসন রিজওয়ানা সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেসের ডেপুটি ম্যানেজিং (ডিরেক্টর) খুরশীদ ইরফান চৌধুরী, জেনারেল সেলস ম্যানেজার আসরার আলম, মার্কেটিং ম্যানেজার মো. আরিফ হোসেন ও থাই ন্যাশনসের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা মাসহুর, ডিরেক্টর ফারহানা জাহিদি ও আমিমা তাহা। বিজ্ঞপ্তি।