প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (পেপসি) এবং ‘পিৎজা ইন’-এর মধ্যে সম্প্রতি এক্সক্লুসিভ বেভারেজ পার্টনারশিপ চুক্তি হয়েছে। এতে প্রতিনিধিত্ব করেন ট্রান্সকম বেভারেজেসের ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান এবং পিৎজা ইনের পক্ষে সিইও অ্যান্ড ডিরেক্টর সৈয়দা সাঈদা জামান। আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেসের চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার আর কে ব্যানার্জি ও কি অ্যাকাউন্টস এক্সিকিউটিভ জাকির হোসেন এবং এস এম গ্রুপ কোম্পানিজ লিমিটেডের ডিরেক্টর আনোয়ারা বেগম, পিৎজা ইনের সিনিয়র ম্যানেজার (পার্চেজ অ্যান্ড প্রকিউরমেন্ট) ফিরোজ আলম, ম্যানেজার (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) সাব্বির নেওয়াজ এবং ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ট্রেইনিং) মেহেদী জামান। চুক্তিটির ফলে পিৎজা ইনের বর্তমান ও ভবিষ্যৎ শাখাগুলোতে ট্রান্সকম বেভারেজেস এক্সক্লুসিভ বিপণন-সুবিধা পাবে। বিজ্ঞপ্তি