ট্রান্সকম বেভারেজেস (পেপসি) ও সি গুসতা রেস্টুরেন্টের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম বেভারেজেস লি. (পেপসি) ও সি গুসতা রেস্টুরেন্টের মধ্যে সম্প্রতি একটি বিশেষ বেভারেজ পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন ট্রান্সকম বেভারেজেসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খুরশীদ ইরফান চৌধুরী এবং সি গুসতা রেস্টুরেন্টের পক্ষে পারটেক্স স্টার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ। উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেসের ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান, কি-অ্যাকাউন্টস ম্যানেজার আর কে ব্যানার্জি, সি গুসতা রেস্টুরেন্টের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস ম্যানেজার মনিরুল ইসলাম প্রমুখ। রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে অবস্থিত রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে ২৮ জুন। বিজ্ঞপ্তি।