প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (পেপসি) ও মিরাকি রেস্টুরেন্টের মধ্যে সম্প্রতি এক্সক্লুসিভ বেভারেজ পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে মিরাকি রেস্টুরেন্টে নিজেদের পণ্যগুলোর এক্সক্লুসিভ বিপণন সুবিধা পাবে ট্রান্সকম বেভারেজেস। অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ট্রান্সকম বেভারেজেসের জেনারেল ম্যানেজার (সেলস) আশরার আলম ও মিরাকি রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর সুমনা হক। ১৮৮, গুলশান অ্যাভিনিউতে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা হয়েছে গতকাল সোমবার। বিজ্ঞপ্তি।