ট্রান্সকম বেভারেজেস লি. (পেপসি) ও পিকাসো রেস্টুরেন্টের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রান্সকম বেভারেজেস লি. (পেপসি) ও পিকাসো রেস্টুরেন্টের মধ্যে এক্সক্লুসিভ বেভারেজ পার্টনারশিপ চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রতিনিধিত্ব করেন ট্রান্সকম বেভারেজেসের এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী এবং পিকাসো রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেসের ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান, মার্কেটিং ম্যানেজার আরিফ হোসাইন, চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার আর কে ব্যানার্জি (মানিক), পিকাসো রেস্টুরেন্টের ডিরেক্টর ফারুক আহমেদ প্রমুখ। গুলশান-তেজগাঁও লিংক রোডের রহমান রেগনাম সেন্টারে অবস্থিত রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ ২৮ আগস্ট। বিজ্ঞপ্তি।