
‘উচ্ছ্বাসে জিতে নিন-পুরস্কার প্রতিদিন’ ক্যাম্পেইনের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের এলইডি টিভি বিজয়ীদের সঙ্গে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, মহাব্যবস্থাপক (সেলস) আশরার আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান, বিক্রয় ব্যবস্থাপক আরিফ হোসাইনসহ অন্য কর্মকর্তারা। জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড সেভেন আপের উচ্ছ্বাসে জিতে নিন পুরস্কার প্রতিদিন ক্যাম্পেইনটিতে অংশগ্রহণকারী লাখো ভোক্তার মধ্য থেকে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন একজন করে ১৪ জন সৌভাগ্যবান জিতে নিলেন ১৪টি ৩২ ইঞ্চি এলইডি টিভি। এ ছাড়া লাখ লাখ ভোক্তা জিতে নিলেন ২০ টাকার মোবাইল টকটাইম। সেভেন আপ দুই লিটার পেট বোতলের সাদা ক্যাপের নিচের ইউনিক কোডটি ৬৯৬৯ নম্বরে এসএমএস করে আপনিও হতে পারেন সৌভাগ্যবান বিজয়ীদের একজন। ক্যাম্পেইনটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন <https://www.facebook.com/7UPBangladesh>। বিজ্ঞপ্তি।