ট্রান্সকম বেভারেজেসের কর্মকর্তা পেপসিকো পুরস্কার পেলেন
পেপসিকো প্রেসিডেন্ট রিং অব অনার অ্যাওয়ার্ড পেয়েছেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পেপসিকোর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নোয়ি সম্প্রতি খুরশিদ ইরফান চৌধুরীর হাতে পুরস্কারটি তুলে দেন।‘রিং অব অনার’ হলো সারা বিশ্বে পেপসিকোর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড বা পুরস্কার।অনুষ্ঠানে পেপসিকো এমিয়ার (এশিয়া, মিডল ইস্ট ও আফ্রিকা) আঞ্চলিক প্রেসিডেন্ট সাদ আবদুল লতিফসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।খুরশিদ ইরফান চৌধুরী এর আগে ২০০৮ সালে বিইউ ইন্ডিয়া রিং অব অনার পেয়েছিলেন। তাঁর পরিচালনায় পেপসির মার্কেট শেয়ার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সে জন্য তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। তাঁর নেতৃত্বে ট্রান্সকম বেভারেজ তিনবার বিইউ ইন্ডিয়া বটলার অব দ্য ইয়ার, বটলার অব দ্য ইয়ার ২০০৯ এমিয়া অঞ্চল এবং পেপসিকো ইন্টারন্যাশনাল বটলার অব দ্য ইয়ার ২০০৯ অর্জন করেছে। বিজ্ঞপ্তি।