ট্রান্সকম বেভারেজেসের কর্মকর্তার পেপসিকোর সর্বোচ্চ পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী ‘পেপসিকো প্রেসিডেন্ট রিং অব অনার অ্যাওয়াড’ শীর্ষক পুরস্কার লাভ করেছেন।এটি হচ্ছে পেপসিকো ইন্টারন্যাশনালের সর্্বোচ্চ পুরস্কার, যা কোম্পানির বিক্রয় কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য দেওয়া হয়।ভারতের পুনাতে সম্প্রতি পেপসিকো ইন্টারন্যাশনালের বার্ষিক সম্মেলন-২০১০-এ খুরশিদ ইরফান চৌধুরীর হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন পেপসিকোর এই অঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা প্রভিন সমেশ্বর। এ সময় পেপসিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব চাধা, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, খুরশিদ ইরফান চৌধুরী ২০০৮ সালে বিইউ ইন্ডিয়া রিং অব অনার পেয়েছিলেন। তাঁর নেতৃত্বে পেপসির মার্কেট-শেয়ার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বিজ্ঞপ্তি।