ট্রান্সকম বেভারেজেসের কারখানা পরিদর্শনে ড্যান মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত এ সময় ট্রান্সকম বেভারেজেসের ব্যবস্থাপনা পর্ষদের সঙ্গে মতবিনিময় করেন।ড্যান ডব্লিউ মজীনা ট্রান্সকম বেভারেজেসের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, কাজের প্রক্রিয়া ও কারখানার যন্ত্রপাতি দেখে মুগ্ধ হন। তিনি বিশেষ করে নারী ও শারীরিক প্রতিবন্ধীদের অংশগ্রহণ ও সম-অধিকার দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন।এর আগে পেপসিকোর কান্ট্রি ম্যানেজার প্রতীক সাভারওয়াল ও ট্রান্সকম বেভারেজেসের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী পেপসিকো ও ট্রান্সকম বেভারেজেসের বিভিন্ন দিক তুলে ধরেন। ট্রান্সকম বেভারেজেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ট্রান্সকম বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী কোম্পানির পক্ষ থেকে আমেরিকার রাষ্ট্রদূতের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক সাইফুর রহমান, আতিকুর রহমান ও আরশাদ ওয়ালিউর রহমান এবং রাষ্ট্রদূতের অর্থনৈতিক উপদেষ্টা আলেক্স গ্যাজিজ।