ট্রান্সকম বেভারেজেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বার্ষিক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত ফারাজ আইয়াজ হোসেনকে স্মরণ ও তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। অসাধারণ কর্মদক্ষতার পরিচয় দেওয়ায় ট্রান্সকম বেভারেজেসের কর্মী মো. রেজাউল করিমকে ২০১৬ সালের জন্য ‘সিই অব দ্য ইয়ার’, মো. সোহেল রানাকে ‘টিডিএম অব দ্য ইয়ার’ এবং মো. আরিফ হোসেনকে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক শাহনাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, সিমিন হোসেনসহ ট্রান্সকম বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম কুদ্দুস চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। লতিফুর রহমান ২০১৬ সালের সাফল্যের জন্য ট্রান্সকম বেভারেজেসের পুরো দলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি