ট্রান্সকম বেভারেজেসের সঙ্গে কাবাব টার্কি বাবা রাফির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (পেপসি) এবং ‘কাবাব টার্কি বাবা রাফি’র মধ্যে এক্সক্লুসিভ বেভারেজ পার্টনারশিপ চুক্তি হয়েছে। এতে ট্রান্সকম বেভারেজেসের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী এবং কাবাব টার্কি বাবা রাফির পক্ষে বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। এই চুক্তির মধ্য দিয়ে কাবাব টার্কি বাবা রাফির আউটলেটগুলোতে পেপসিকো পণ্যগুলোর এক্সক্লুসিভ বিপণন সুবিধা পাবে ট্রান্সকম বেভারেজেস। ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেড বাংলাদেশে পেপসিকোর একমাত্র ফ্র্যাঞ্চাইজি। ইন্দোনেশিয়ান ফুড চেইন কাবাব টার্কি বাবা রাফি বিশ্বের আটটি দেশে ১২০০-এর বেশি আউটলেটের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ করে আসছে। বিজ্ঞপ্তি।