ট্রান্সকম বেভারেজেসের ‘বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড সম্প্রতি কর্মতত্পরতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালের ‘বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার পেয়েছে। এ নিয়ে ট্রান্সকম বেভারেজেস তৃতীয়বারের মতো এই সম্মান অর্জন করল।ব্যাংককের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত পেপসিকো ইন্টারন্যাশনালের বার্ষিক সম্মেলন-২০১০-এ ট্রান্সকম বেভারেজেসকে পুরস্কারটি দেওয়া হয়।পেপসিকোর এই অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব চাড্ডা ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের হাত থেকে ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান, পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, মহাব্যবস্থাপক খুরশিদ ইরফান চৌধুরী এবং পেপসিকোর কান্ট্রি ম্যানেজার তেজিন্দার খুরানা পুরস্কারটি গ্রহণ করেন।অনুষ্ঠানে পেপসিকোর প্রধান পরিচালন কর্মকর্তা প্রভিন সমেশ্বর ও নির্বাহী পরিচালক (উত্তর-পূর্ব) দীপক আয়ার উপস্থিত ছিলেন।এ ছাড়া ২০০৯ সালের নৈপুণ্যের ভিত্তিতে পেপসিকোর কান্ট্রি ম্যানেজার তেজিন্দার খুরানা এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার গৌতম ভট্টাচার্য তাঁদের অবদানের জন্য ‘রিং অব অনার অ্যাওয়ার্ড’ লাভ করেন। বিজ্ঞপ্তি।