ট্রান্সকম-রবি চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি এবং ট্রান্সকম বেভারেজের শীর্ষ কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি এবং ট্রান্সকম বেভারেজের শীর্ষ কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

মোবাইল ফোন কোম্পানি রবি ও কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেড (টিবিএল) একটি যৌথ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ১৯৯ টাকার রবি স্ক্র্যাচ কার্ড কিনে ৬০ টাকা মূল্যের একটি পেপসি অথবা একটি সেভেন আপ অথবা একটি মিরিন্ডা পাবেন গ্রাহকেরা।
এ উপলক্ষে আজ মঙ্গলবার রবির করপোরেট অফিসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
রবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টিবিএলের পানীয় বিক্রি হয় এমন যেকোনো দোকানে ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিলে রবির গ্রাহকেরা পাবেন তাঁর কাঙ্ক্ষিত পানীয়। ক্যাম্পেইন চলাকালে যত ইচ্ছা ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড রিচার্জ করে অফারটি উপভোগ করা যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, ভাইস প্রেসিডেন্ট মনহারা বিজয়ভিকরমা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মেহেদী হাসান এবং ট্রান্সকম বেভারেজের হেড অব সেলস আসরার আলম, হেড অব মার্কেটিং আরিফ হোসেন ও সেলস অপারেটিং ম্যানেজার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।